১৭ অক্টোবর ২০১০ - ২০:৩০

আল আযহার বিশ্ববিদ্যালয়ের গ্রাণ্ড মুফতি কর্তৃক নাম উল্লেখ না করে উগ্র ওয়াহাবী গোষ্ঠি দ্বারা পরিচালীত স্যাটালাইট চ্যানেল হতে তাকফিরী (যারা অপর ইসলামি মাযহাবকে কাফের আখ্যায়িত করে) অনুষ্ঠান প্রচারের ব্যাপরে সমালোচনার একদিন পর আরো দু’টি ওয়াহাবী স্যাটালাইট চ্যানেলের অনুষ্ঠান প্রচার বন্ধ হয়ে গেছে।

<!-- /* Font Definitions */ @font-face {font-family:Vrinda; panose-1:1 1 6 0 1 1 1 1 1 1; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:65539 0 0 0 1 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin:0cm; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";} @page Section1 {size:612.0pt 792.0pt; margin:72.0pt 90.0pt 72.0pt 90.0pt; mso-header-margin:36.0pt; mso-footer-margin:36.0pt; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} --> আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ‘আল খালিজাহ’, ‘আল হাফেজ’ ও ‘আন নাস’ টিভি চ্যানেল হতে অনুষ্ঠান প্রচার বন্ধ হওয়ার পর এবার ফেতনা সৃষ্টিকারী বিভিন্ন অনুষ্ঠানের প্রচারক চ্যানেল ‘আস সাফা’ ও ‘আল ভেসালে’র উগ্রতাবাদি ও বিভেদ সৃষ্টিকারী অনুষ্ঠান প্রচারও বন্ধ হয়ে গেল।

এ প্রতিবেদনের ভিত্তিতে ‘আল ওয়াফা’ টিভি চ্যানেলের এক কর্মকর্তা কুয়েতি এক পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে ঘোষণা করেছেন যে, এখন পর্যন্ত এর মূল কারণ ও সমস্যা সম্পর্ক কিছু জানা যায়নি।

তিনি এ সম্পর্কে বলেন: যদি প্যারাজিটের কারণে এ সমস্যার সৃষ্টি হয়ে থাকে তবে অন্য পদ্ধতিতে স্যাটালাইটে ছবি ফিরিয়ে আনা সম্ভব।

এ ধরণের চ্যানেলগুলো হতে প্রচারিত ফেতনা ও বিভেদ সৃষ্টিকারী অনুষ্ঠান সমূহ মুসলিম জাহানের ওলামাদের তীব্র সমালোচনার মুখোমুখি হয়। এরই ধারাবাহিকতায় আল আযহার বিশ্ববিদ্যালয়ের গ্রাণ্ড মুফতি ড. আহমাদ আত তাইয়্যেব গত শনিবার (১৬ই অক্টোবর) এ ধরনের অনুষ্ঠান প্রচারের ব্যাপারে সমালোচনা করে বলেন: শিয়াদেরকে তাকফির (কাফের আখ্যায়িত) করার বিষয়টি মুসলিম বিশ্বে ফেতনা ও বিভেদ সৃষ্টি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং মুসলিম বিশ্বকে এক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন করতে পারে।

আল আযহারের গ্রাণ্ড মুফতি শিয়াদের পেছনে নামায সঠিক হওয়ার বিষয়ের প্রতি গুরুত্বারোপ করে তার নাজাফ শহরে সফরের ব্যাপারে প্রস্তুতির কথা ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য যে, ‘আল খালীজ’, ‘আল হাফেজ’, ‘আন নাস’, ও ‘ভেসাল’ স্যাটালাইট চ্যানেলগুলো হচ্ছে উগ্র ওয়াহাবীদের দ্বারা পরিচালিত। ‘সাফা’ স্যাটালাইট চ্যানেলটিও প্রকাশ্যে আহলে বাইত (আ.) এর অনুসারীদেরকে হত্যার ফতওয়া দানসহ শিয়াদেরকে মুরতাদ (ধর্মত্যাগী), কাফের ও মুশরিক হিসেবে প্রচার করে। আর ফেতনা সৃষ্টিকারী উগ্র ওয়াহাবী নেতা উসমান খামীস এ সকল ফেতনা ও বিভেদ সৃষ্টিকারী বিভিন্ন অনুষ্ঠানেই উপস্থিত হন।

বলাবাহু্ল্য যে, মিসরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের প্রধান মুফতি ড. আহমাদ আত তাইয়্যেব ও অন্যান্য সুন্নি আলেমগণ এ ধরণের মন্তব্য ইসলামি বিপ্লবের মহান নেতারা হযরত আয়াতুল্লাহ আল উজমা খামেনেয়ী’র সংহতি সৃষ্টিকারী ও ফেতনারোধকারী ফতওয়া দানের পর প্রদান করেছেন। এ পদক্ষেপ মুসলিম বিশ্বে সত্যিকার ঐক্য সৃষ্টির পথ সুগম করার লক্ষ্যে কার্যকরী ভূমিকা রাখতে পারে। তবে এ ক্ষেত্রে যদি শিয়া ও সুন্নি আলেমবর্গ ঐক্য গড়ে তোলার লক্ষ্যে ক্ষেত্র প্রস্তুত করতে সচেষ্ট হয় তবে মুসলমানদের হারিয়ে যাওয়া ঐক্য পূনরায় ফিরিয়ে আনা সম্ভব।

অবশ্য এ বিষয়টির বাস্তব রূপ লাভ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্তও রয়েছে। আর তা হল, এ পথের শুরুতে –যা ইসলামি বিপ্লবের মহান রাহবারের ঐতিহাসিক ফতওয়া দানের মাধ্যমে শুরু হয়েছে- সকল মুসলিম চিন্তাবিদ, ইসলাম বিশ্বের সকল প্রচার মাধ্যম ও সর্বোপরী মুসলিম উম্মাহকে জানতে হবে যে, আমাদের এ পদক্ষেপের বিপরীতে শত্রুরা হাতে হাত রেখে বসে থাকবে না। তারা এ পবিত্র পদক্ষেপের ফলাফলকে নষ্ট করে দিতে যথাসাধ্য চেষ্টা চালাবে এবং যে কোন ধরণের উপকরণ ব্যবহার করতে তারা কার্পণ্য বোধ করবে না। সুতরাং সকল মুসলমানকে অবশ্যই এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে, যে পথের সূচনা হয়েছে তা অব্যাহত রাখতে শত্রুদের এ সকল ষড়যন্ত্রের সম্মুখে মাথানত করব না।#73897